দেশ বিদেশ
নির্বাচনের আগেই ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর তোড়জোড়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় এসেছে। কিন্তু দীর্ঘদিন ধরেই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি চালুর দাবি অভিভাবক ও শিক্ষকদের। তবে তা নিয়ে তেমন তোড়জোড় ছিল না সংশ্লিষ্টদের। এবার তোড়জোড় শুরু করেছে শিক্ষা প্রশাসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে চায় সরকার। ইতিমধ্যেই উপবৃত্তি প্রদানের খসড়া নীতিমালা তৈরি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১ থেকে ২ মাসের মধ্যেই উপবৃত্তি চালু করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের প্রস্তাব চলতি বছরের জুলাইয়ে অনুমোদন দিয়েছেন।

No comments:
Post a Comment